শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।

মঙ্গলবার প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচনী রীতি-নীতি অবমাননার মামলায় এ জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

স্থানীয় গণমাধ্যম এআরওয়াই জানিয়েছে, ইমরান খান ও তার দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরীর জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাকিস্তান নির্বাচন কমিশনের চার সদস্যের বেঞ্চ। এ বেঞ্চের নেতৃত্বে ছিলেন ওই নির্বাচনী সংস্থার সদস্য নিসার দুররানি।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উমরকে ওই মামলায় গ্রেফতার করতে বলা হয়নি। কারণ, আসাদ উমরের আইনজীবী এ বিষয়ে আপিল করেছেন। এখন তার বিরুদ্ধে চলমান মামলাটি ২৫ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে।

এই বছরের শুরুতে পাকিস্তান নির্বাচন কমিশন একই ধরনের মামলায় ইমরান খানের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

গত বছরের আগস্টে দেশটির নির্বাচন কর্তৃপক্ষের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা এবং নির্বাচনী সংস্থাকে ক্ষমতাসীন দল ও সরকারের সহযোগী হিসেবে অভিযুক্ত করার পর ইমরান খান ও তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *