শনিবার, ০২ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

সু চিকে মামলা থেকে অব্যাহতি

FILE PHOTO: Myanmar's State Counsellor Aung San Suu Kyi attends the joint news conference of the Japan-Mekong Summit Meeting at the Akasaka Palace State Guest House in Tokyo, Japan October 9, 2018. Franck Robichon/Pool via Reuters/File Photo

মিয়ানমারে সাবেক স্টেট কাউন্সিলর অং সান সু চিকে পাঁচ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বৌদ্ধদের একটি ধর্মীয় উৎসব উপলক্ষে তার প্রতি এই অনুগ্রহ করেছে দেশটির জান্তা সরকার। একই সঙ্গে সাত হাজারের বেশি কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে।

তবে এখনও পর্যন্ত তার বিরুদ্ধে আরও ১৪টা মামলা রয়েছে। গত সপ্তাহে জেল থেকে তাকে রাজধানী নেপিদোর একটি কারাগারে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানে গৃহবন্দি রয়েছেন।

ভোটে কারচুপির অভিযোগে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান করে মিয়ানমার সেনাবাহিনী। এরপর সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ আরও অনেক শীর্ষ রাজনীতিবিদদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সু চির সঙ্গে প্রেসিডেন্টি উইন মিন্টকেও সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। তবে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সুচির বিরুদ্ধে যে ১৯টা অভিযোগ আনা হয়েছে সেগুলোর মধ্যে জনগণকে উস্কানি দেওয়া, ভোটে জালিয়াতি, অবৈধ যোগাযোগ সরঞ্জাম রাখা, দুর্নীতি ইত্যাদি অন্যতম। কিন্তু সবগুলো অভিযোগই তিনি অস্বীকার করেছেন।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, সু চির বিরুদ্ধে এখনও ১৪টা মামলা রয়েছে। তাই তাকে এখন জেলে থাকতে না হলেও গৃহবন্দি থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *