শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসায় মার্কিন কংগ্রেসম্যান

যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন। বাংলাদেশের অভাবনীয় উন্নতি বাকি বিশ্বের জন্য উদাহরণ হতে পারে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ গত দেড় দশকে যে সাফল্য দেখিয়েছে তা অর্জনের জন্য অন্যান্য দেশের চেষ্টা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।  ১৮ আগস্ট কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনোর (নিউইয়র্ক কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-২) সম্মানে নিউইয়র্কে মোর্শেদ আলমের নেতৃত্বে বাংলাদেশি মার্কিন প্রবাসীদের একটি শুভেচ্ছা সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো বলেন, ‘আসন্ন জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনী প্রক্রিয়াটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্বাধীন কমিশনের হাতে তুলে দিয়েছেন। নির্বাচনী প্রক্রিয়া স্বাধীন কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে যাতে করে তারা দেশকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে এবং তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হয়।’

কংগ্রেসম্যান আরও বলেন, ‘আমি আশা করি অর্থনীতিতে বাংলাদেশ যে প্রবৃদ্ধি প্রত্যক্ষ করেছে, জ্বালানি সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা, অবকাঠামো উন্নয়ন এবং সর্বোপরি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে তাঁর যে ভূমিকা তা অন্যান্য দেশগুলোর জন্য অনুকরণীয় হবে।’

সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবেলায় বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *