মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজারে ট্রলারে বিস্ফোরণে আরও ৩ জেলের মৃত্যু

কক্সবাজার ৭১ ডেস্ক

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও তিন জেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাড়াল মোট ৫ জনের।

যারা আজ মারা গেছে তারা হলেন, মো. শাহীন (৩৫), রহিম উল্লাহ (৩৮) ও মো. আরমান (২২)। এর মধ্যে মো. শাহীনের বাড়ি ভোলা জেলায়। বাকিরা কক্সবাজারের বাসিন্দা। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে। আজ মারা যাওয়া তিনজনের মধ্যে শাহীনের ৬০ শতাংশ আরমানের ৭০ শতাংশ এবং রহিম উল্লাহ ৬৫ শতাংশ পুড়ে যায়।

চমেক বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এস খালেদ বলেন, সকাল সাড়ে সাতটায় প্রথমে শাহীন মারা যান। এরপর সকাল সাড়ে ৯টায় মারা যান রহিম উল্লাহ। দুপুর দেড়টার দিকে মারা যান আরমান। এখন দুজন আইসিইউতে এবং অপর দুজন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।
গত শুক্রবার কক্সবাজার ৬ নম্বর ঘাট এলাকায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন ১২ জন। তাঁরা সবাই জেলে। এ ঘটনায় দগ্ধ ১০ জনকে ওই দিনই চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে আইয়ুব আলী নামের একজন মারা যান। এরপর গতকাল সোমবার ভোরে ওসমান গনি (২০) নামের অপর এক জেলে মারা গেছেন চমেক হাসপাতালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *