মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রামু থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুজন চক্রবর্তী, রামু

রামু উপজেলায় সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে রামু থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায় রামু থানা কার্যালয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির নেতৃবৃন্দ ও প্রতিটি দুর্গাপূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু তাহের দেওয়ান। এসময় উপস্থিতি ছিলেন রামু থানা ওসি তদন্ত মোঃ নাজমুল হুদা, রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন মল্লিক,
সহ+সভাপতি প্রকাশ সিকদার, সর্বজনীন রামু কেন্দ্রীয় কালী মন্দির পুরোহিত সজল কান্তি ব্রাহ্মণ চৌধুরী ,পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বদীপ শর্মা , রামু উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি সাংবাদিক সুজন চক্রবর্তী ও হিন্দু মহাজোট সাধারণ সম্পাদক বিবেকানন্দ শর্মা, পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক সৌমিক চৌধুরী প্রাচীর সহ
বিভিন্ন দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন।

রামু থানা ওসি আবু তাহের দেওয়ান বক্তব্যে বলেন, শান্তিপূর্ণভাবে সম্প্রীতির সাথে বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বলয়ে রাখবেন। এসময় তিনি, প্রত্যেকটি মন্দির সিসি ক্যামেরার নিয়ন্ত্রিত রাখার নির্দেশ দেন। উক্ত মতবিনিময় সভায় আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে ব্যাপক আলোকপাত করেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এবারে রামু উপজেলায় ২২টি পূজা মণ্ডপ ও ১৪ টি ঘট পূজা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *