বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কমেছে পেঁয়াজ-সবজির দাম, মাছ-মুরগিতে স্বস্তি

রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ ও শীতকালীন সবজির দাম কেজিপ্রতি ১০-২০ টাকা কমেছে। এছাড়া স্থিতিশীল রয়েছে মাছ ও ব্রয়লার মুরগির দাম। এ অবস্থায় স্বস্তি বিরাজ করছে ক্রেতাদের মাঝে।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মালিবাগ, রামপুরা, মিরপুরের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, চলতি সপ্তাহে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। যা গত সপ্তাহে একই দামে বিক্রি হয়েছে। সোনালি, সোনালি হাইব্রিড ও লেয়ার মুরগির দামও আগের মতোই আছে। বাজারে সোনালি ৩২০ টাকা, সোনালি হাইব্রিড ৩০০, দেশি মুরগি ৫০০-৫২০ ও লেয়ার ২৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুরগি বিক্রেতা মামুন বলেন, গত সপ্তাহের দামেই মুরগি বিক্রি করছি। বেশ কিছুদিন ধরেই মুরগির দাম কিছুটা বেশি। এ কারণে বিক্রি কিছুটা কমেছে।
এদিকে চলতি সপ্তাহে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ টাকা কমেছে। দেশি পেঁয়াজ (পুরাতন) ১২০ টাকা, দেশি পেঁয়াজ (নতুন) ৯০ এবং ইন্ডিয়ান পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যা ছিল যথাক্রমে ১৩০ টাকা, ১০০ টাকা ও ১১০ টাকা।

এছাড়া রাজধানীর অধিকাংশ বাজারে শীতকালীন সবজির দামও কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা কমেছে। চলতি সপ্তাহে প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ৪০ টাকা, শিম ৫০-৮০, ফুলকপি ৪০-৫০, বাঁধাকপি ৩০-৫০, পাকা টমেটো (প্রকারভেদে) ৫০-৭০, কাঁচা টমেটো ৪০, কচুর মুখী ১০০ এবং গাজর ৫০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, করলা ৬০, ঢেঁড়স ১০০, পটল ৮০, বরবটি ১২০, ধুন্দুল ৮০, চিচিঙ্গা ৮০, খিরাই ৪০-৫০, শসা ৬০, প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৭০-৮০, পেঁপে প্রতি কেজি ৪০, লেবুর হালি ২০-৪০, ধনে পাতা কেজি ১০০-১৫০, কলার হালি ২০, জালি কুমড়া ৪০ ও মিষ্টি কুমড়া ৪০-৫০ টাকা, পুরাতন আলু ৬০ টাকা, নতুন আলু ৬০-৭০, পেঁয়াজের কলি ৬০ ও কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া লাল শাক ১০ টাকা আঁটি, লাউ শাক ৩০, মূলা শাক ১০ থেকে ১৫, পালং শাক ১৫ ও কলমি শাক ১০ টাকা।

এসব বাজারে গরুর মাংস কেজি প্রতি ৫৮০ থেকে ৬৫০ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি ১০৫০-১১০০ টাকায় বিক্রি হচ্ছে। এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকা, হাঁসের ডিম ২০০ ও দেশি মুরগির ডিমের হালি ৮০ টাকায় বিক্রি হয়েছে।

গরুর মাংসের দাম কিছুটা কম থাকায় মাছের বাজার স্থিতিশীল রয়েছে। শুক্রবার ৪০০ গ্রাম ওজনের ইলিশ মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭০০ টাকা, এক কেজি শিং মাছ (চাষের, আকারভেদে) বিক্রি হচ্ছে ৩০০-৫০০, প্রতি কেজি রুই মাছের দাম (আকারভেদে) ৪০০-৫৫০, মাগুর মাছ ৭০০-৯০০, মৃগেল ৩০০-৪৫০, পাঙ্গাস ২০০-২২০, চিংড়ি ৬০০-৮০০, বোয়ালমাছ ৪০০-৯০০, কাতল ৪০০-৬০০, পোয়া মাছ ৩৫০-৪০০, পাবদা মাছ ৪০০-৪৫০, তেলাপিয়া ২২০, কৈ মাছ ২২০-২৩০, মলা ৫০০, বাতাসি টেংরা ৯০০, টেংরা মাছ ৬০০-৭০০, কাচকি মাছ ৬০০, পাঁচ মিশালি মাছ ২২০, রুপচাঁদা ১ হাজার, বাইম মাছ ১০০০-১২০০, দেশি কই ১ হাজার, সোল মাছ ৬০০-৮০০, আইড় মাছ ৬০০-৮০০ এবং কাইকলা মাছ ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *