বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

টেকনাফে বিপুল পরিমাণ মদ—বিয়ার উদ্ধার, আটক ৩

টেকনাফের কোয়াইংছড়ি পাড়ায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ১৩০ বোতল বিদেশি মদ ও ৭১৫ ক্যান বিয়ার উদ্ধার করেছে র‌্যাব—১৫।। এসময় এক রোহিঙ্গাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাবরাং এর ৬নং ওয়ার্ড নয়াপাড়া মাদুরান মেম্বারের ভাড়া বাসা এবং উখিয়া বালুখালী—২, ১১ নং ক্যাম্প, ব্লক—বি/১৪ এর বাসিন্দা মৃত আব্দুল গাফফারের ছেলে শামসুর রহমান (২২),সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ড হারিয়াখালীর মৃত আব্বাস আলীর ছেলে কলিমুল্লাহ (২৭) ও একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড আচারবুনিয়ার মৃত সৈয়দ আহমদের ছেলে আমির হোসেন (৩৫)।কক্সবাজার র‌্যাব—১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (১৫ জানুয়ারি) রাতে র‌্যাব—১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, কতিপয় মাদক ব্যবসায়ী দুইটি ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) যোগে মাদকদ্রব্য বহন করে সাবরাং ইউনিয়ন পরিষদ থেকে সাবরাং জিরো পয়েন্ট রোডস্থ কোয়াইংছড়ি পাড়া তিন রাস্তার মোড়ের দিকে আসছে। এমন সংবাদে র‌্যাব—১৫, কক্সবাজার এর সিপিসি—১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোয়াইংছড়ি পাড়া তিন রাস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে তিনজন ব্যক্তি ব্যাটারি চালিত ২টি ইজিবাইক (টমটম) থেকে নেমে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজন ব্যক্তি টমটমের ড্রাইভার এবং একজন রোহিঙ্গা নাগরিক বলে জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *