শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

যুগের চাহিদা ও বাস্তবতার নিরিখে বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার পরামর্শ নতুন শিক্ষামন্ত্রীর

দৈনিক কক্সবাজার একাত্তর ডেস্ক:- যুগের চাহিদা ও বাস্তবতার নিরিখে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিভাগ খোলার পরামর্শ দিয়েছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। গতকাল সোমবার (১৫ জানুয়ারি) শিক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্যদের সৌজন্য সাক্ষাতে শিক্ষামন্ত্রী এসব পরামর্শ দেন।নব প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধিরও পরামর্শ দিয়েছেন তিনি। নতুন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর আগে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, ল্যাব–সুবিধা চালু ও দক্ষ জনবল নিয়োগের দিকে নজর দিতে হবে বলে জানান তিনি।ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় ইউজিসি সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক হাসিনা খান, সচিব ফেরদৌস জামান উপস্থিত ছিলেন।শিক্ষামন্ত্রী বলেন, দেশে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে ইউজিসিকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সাক্ষাতে অধ্যাপক মুহাম্মদ আলমগীর দেশের উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরেন। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *