শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

উখিয়ায় পুলিশের গাড়ির ধাক্কায় শিশু নিহত

কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন) এর গাড়ীর ধাক্কায় মো. সাজ্জাদ (৮) এক শিশু নিহত হয়েছে।

৩১ মার্চ (শনিবার) রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সাথে কথা বলে লাশ হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ৯টার দিকে সাজ্জাদ নামের শিশুটি মায়ের সাথে রাস্তায় দাঁড়িয়েছিল। এমতাবস্থায় দ্রুত গতির একটি সাদা রংয়ের মাইক্রোবাস যার নম্বর (ঢামে- চ-৫৩-২৩৩৯), তাকে ধাক্কা দেয়। এতে সাজ্জাদ গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা গাড়ীটিকে আটক করলেও পরে গাড়িতে থাকা এক পুলিশ কর্মকর্তা হুংকার দিয়ে ধমক দেয়।

এদিকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় শিশু পুত্রের মৃত্যুর খবর শুনে মায়ের আর্তনাদে গোটা হাসপাতাল এলাকায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠে।

নিহত শিশুটি রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার রফিক আলমের ছেলে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *