বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজারে ৯ উপজেলায় ৬ টিতে নির্বাচন সম্পন্ন পুলিশ প্রশাসনের ভুমিকা সন্তোষজনক

সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক
নির্বাচন হলো সিদ্ধান্ত গ্রহণের এমন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ প্রশাসনিক কাজের জন্য একজন প্রতিনিধিকে বেছে নেয়। সপ্তদশ শতক থেকে আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে নির্বাচন একটি আবশ্যিক প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে।
 আর এই নির্বাচন সম্পন্ন করতে রাষ্ট্রের বিশাল সংখ্যক লোকবল দরকার পড়ে জেলা প্রশাসন, নির্বাচন কমিশনসহ
অনন্য প্রশাসনের পাশাপাশি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন পুলিশ প্রশাসন।
এইবারে প্রতি উপজেলা পরিষদ নির্বাচনে ১ হাজার ১৮ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
কারণ দুরঅতীতের নির্বাচনের চিত্র দেখলে দেখা যায়, নানা অপ্রীতিকর ঘটনার খুনখারাপির মত অহরহ
ঘটনা ঘটেছিল। এতে একটি ভীতিকর মনোভাব সাধারণ ভোটারের মাঝে কাজ করে এতেই পুলিশের কি ভুমিকা থাকে সবার চোখ সেই দিকে থাকে।
 চলমান নির্বাচনে তেমন বড় ধরনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সম্পন্ন হয়েছে কক্সবাজারে। এতে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ভোটাররা। যদিও
নির্বাচনকালীন পুলিশ নির্বাচন কমিশনের আওতাধীনে কাজ করেছেন।
সারাদেশের ৪৯৫ টি উপজেলার মধ্যে ২৪ সালে
এই বারে ৪৬১ টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে প্রথম ধাপে ১৩৯ টি আর দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার প্রথম ধাপে, গত ৮মে
কক্সবাজার সদর উপজেলা, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর দ্বিতীয় ধাপে গত ২১মে সদ্য গঠিত দেশের সর্বশেষ উপজেলা ৫৯৫ তম উপজেলা ঈদগাঁও, চকরিয়া ও পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেকনাফ উপজেলা পরিষদ, উখিয়া ও রামু উপজেলা পরিষদ।
এই বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,
সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পুলিশ সুপারসহ পুলিশ সদস্যের চেষ্টার কোন কমতি ছিলনা। এইরকম নির্বাচনের সময়
কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে তবে যে কোন ঘটনা তাৎক্ষণিকভাবে মোকাবেলায় সবসময় প্রস্তুত ছিল পুলিশ। আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া টেকনাফ, উখিয়া ও রামু উপজেলার ভোটারদের কাছ সহযোগিতা কামনা করেন তিনি।
সদ্য অনুষ্ঠিত হওয়া সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে তবে সকল প্রশাসনের পাশাপাশি পুলিশের ভুমিকা সন্তোষজনক।
সারাদেশে
গত ৮ মে প্রথম ধাপে ১৩৯টি উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  ২৯ মে তৃতীয় ধাপে ১১১টি উপজেলা এবং ৫ জুন সর্বশেষ চতুর্থ ধাপে ৫৫টি উপজেলায় ভোটগ্রহণ হবে।
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ চলেছে। তবে ভোটারদের উপস্থিত কম ছিল।
 কিছু কিছু উপজেলায়
 ইলেক্ট্রনিক ভোটিং (ইভিএম) পদ্ধতিতে
ভোট অনুষ্ঠিত হয়েছে।
অন্যান্য রাজনৈতিক দলগুলো কোনো প্রার্থী না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ভোটের লড়াই তেমন জমেনি, যাদের বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের।
বর্তমানে বাংলাদেশের ৮টি বিভাগের অন্তর্গত ৬৪টি জেলায় মোট ৪৯৫ টি উপজেলা রয়েছে। সর্বশেষ গঠিত উপজেলাগুলি হলো – মাদারীপুরের ডাসার ৪৯৩তম উপজেলা, সুনামগঞ্জের মধ্যনগর ৪৯৪তম উপজেলা ও কক্সবাজারের ঈদগাঁও ৪৯৫তম উপজেলা।
যদিও
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নির্বাচনকালীন পুলিশ নির্বাচন কমিশনের আওতাধীন থাকবে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে পুলিশ থাকবে। আমি আশা করি, নির্বাচন কমিশন যেমন চাইবে পুলিশ তেমনই জনগণকে সেবা দিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *