বুধবার, ১০ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

মিরসরাইয়ে লোকালয়ে অজগর, অতঃপর যা হলো

চট্টগ্রামের মিরসরাইয়ে লোকালয়ে অজগর সাপ পাওয়া গেছে। পরে খবর পেয়ে বনে অবমুক্ত করেন বনবিভাগ। রোববার ( ৩০ জুন) রাত ৮টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ব দুর্গাপুর এলাকার একটি বাড়ির আঙিনায় জালি তারের সাথে আটকে যায় অজগরটি। স্থানীয় লোকজন দেখেতে পেয়ে বনবিভাগের মিরসরাই রেঞ্জে খবর দেয়। খবর পেয়ে রাত ৯টার দিকে সাপটি উদ্ধার করে নিয়ে যায় বনবিভাগের লোকজন।

বনবিভাগের মিরসরাই রেঞ্জের রেঞ্জার শাহান শাহ নওশাদ জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এরপর অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করে নিয়ে আসা হয়। পরবর্তীতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্দেশনানুযায়ী এই নির্বিষ অজগর সাপটি রাতেই মহামায়া ইকোপার্কের বনে অবমুক্ত করা হয়।

তিনি আরো বলেন, কোথাও সাপ দেখলে না মেরে বনবিভাগকে খবর দেয়ার অনুরোধ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *