রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

পটিয়ায় যৌতুক নিয়ে তরুণীর আত্মহত্যা, হবু স্বামী গ্রেফতার 

চট্টগ্রামের পটিয়ায় যৌতুকের চাপ সহ্য করতে না পেরে মেহেদী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে তরুণীর আত্মহত্যার ঘটনায় হবু স্বামী মিজানুর রহমান মোরশেদকে (৩০) পটিয়া থানা পুলিশ অবশেষে গ্রেফতার করেছেন।

মঙ্গলবার রাতে সিলেট থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মফিজুর রহমানের পুত্র। পুলিশ জানায়, ব্যাংকার মিজানুর রহমানের সঙ্গে একই এলাকার কলেজ পড়ুয়া ছাত্রী রীমা আক্তারের প্রেমের সম্পর্ক হয়। উভয় পরিবার তাদের সম্পর্ক মেনে নিলেও হবু স্বামীর যৌতুকের চাপ সহ্য করতে না পেরে মেহেদী অনুষ্ঠানের দিন গত ২৭ জুন রাতে তরুণী ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেন। তরুণী মৃত্যুর আগে একটি সুই সাইড নোটও লিখে যান। এতে যৌতুকের বিষয়টি সুস্পষ্টভাবে লেখা ছিল।

পটিয়া থানার ওসি জসিম উদ্দিন জানান, যৌতুকের চাপ সহ্য করতে না পেরে মেহেদী অনুষ্ঠানের দিন রাতে তরুণী আত্মহত্যা করার ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার পর হবু স্বামী পলাতক থাকলেও অবশেষে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তাকে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *