শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

ঈদগাঁও ও রামু উপজেলার বন্যাদূর্গত মানুষের মাঝে বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজলের শুকনো খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
ঈদগাঁও ও রামু উপজেলার বন্যা দূর্গত এলাকার মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল। তিনি বৃহস্পতিবার (২২ আগষ্ট) দিনব্যাপি ঈদগাঁও উপজেলার পাল পাড়া, বাঁশঘাটা, ঈদগাঁও বাজার ও রামু উপজেলার জোয়ারিয়ানালায় দূর্গত মানুষের মাঝে এই শুকনো খাবার বিতরণ করেন। এছাড়াও তিনি জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়া পাড়া নদীর ভাঙ্গন পরিদর্শন করেন। এসময় সদর-রামু ও ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল পানিবন্দি মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীসহ সামর্থ্যবান সবাইকে এগিয়ে আসার আহবান জানান। খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *