শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

না জানিয়ে ৪৬ মিনিট পাকিস্তানের আকাশে উড়ল মোদির বিমান!

না জানিয়ে ৪৬ মিনিট পাকিস্তানের আকাশে উড়ল মোদির বিমান!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সম্প্রতি পোল্যান্ড সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘ চার দশক পর দেশটিতে সফরে যান কোনও ভারতীয় প্রধানমন্ত্রী।

এছাড়া যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। বৈঠকে দিয়েছেন শান্তির বার্তা। তবে ফেরার পথে মোদির বিমান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছে বলে খবর চাউর হয়েছে। এই ঘটনায় উষ্মা প্রকাশ করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের অভিযোগ, আকাশপথ ব্যবহার করলেও নিয়ম মেনে ভারতের প্রধানমন্ত্রী ‘গুড উইল’ বার্তা দেননি। 

পাকিস্তানের বিমান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে ফেরার পথে মোট ৪৬ মিনিট পাকিস্তানের আকাশে উড়েছিল মোদির বিমান। সকাল ১০টা ১৫ মিনিট থেকে বেলা ১১টা ১ মিনিট পর্যন্ত টানা পাকিস্তানের চিত্রাল, ইসলামাবাদ ও লাহোরের আকাশে ওড়ার পর ভারতের অমৃতসরের আকাশে ঢোকে মোদির বিমান।

ইসলামাবাদ আরও অভিযোগ করেছে, ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের আকাশপথ ব্যবহার করলেও নিয়ম মেনে ‘গুড উইল’ বার্তা দেননি। বিষয়টিকে ভালোভাবে নেয়নি পাকিস্তান সরকার। সূত্র: ডন নিউজ, জি নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *