বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজার নার্সিং কলেজের শিক্ষকদের পদত্যাগে বাধ্য করলো শিক্ষার্থীরা, নিরসনে সেনাবাহিনীর ভূমিকা

নিজস্ব প্রতিবেদক:
নার্সিং ও মিডওইফারি কলেজ কক্সবাজারের ছাত্রীদের ৬ দফা দাবি সংক্রান্ত আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রদের হামলা ও আটককৃত শিক্ষকদের উদ্ধার এবং পরিস্থিতি নিরসনে সেনাবাহিনীর ভূমিকা।
গতকাল ১ আগস্ট সকালে কক্সবাজারের নার্সিং ও মিডওইফারি কলেজের ছাত্রীরা ৬ দফা দাবিতে আন্দোলন শুরু করে। পরিস্থিতি সামাল দিতে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসে। এমতাবস্থায়, কিছু সংখ্যক ছাত্র অতি উৎসাহী হয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায় এবং ০৫ জন শিক্ষার্থী আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়। যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। ফলস্বরূপ আন্দোলনকারী ছাত্রীরা হামলাকারী ছাত্র এবং শিক্ষকদের ঘেরাও করে এবং কলেজ কমপ্লেক্সের ভেতরে তালাবদ্ধ করে রাখে। প্রাথমিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। কিন্তু এতেও পরিস্থিতি স্বাভাবিক না হলে, জগঙ সদর হাসপাতাল উক্ত অনুষ্ঠানে গমন করেন এবং তাদের সাথে সমঝোতার চেষ্টা করেন। পরবর্তীতে সেনাবাহিনী, র‌্যাব ও ম্যাজিস্ট্রেটের একটি “জয়েন্ট রেসপন্স টীম” ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি শান্ত করার জন্য। সেনাবাহিনীর উপস্থিতিতে, আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষকদের এবং হামলাকারীদের আটক অবস্থা থেকে মুক্তি দেয়। পরবর্তীতে সকল প্রতিনিধিদের উপস্থিতিতে শিক্ষার্থীদের দাবি সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ৬ জন শিক্ষকসহ অধ্যক্ষ পদত্যাগ করেন এবং হামলাকারী ছাত্ররা জনসম্মুখে ক্ষমাপ্রার্থনা করে। সর্বশেষে, সেনাবাহিনী সকলকে সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *