বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজারে নারীকে কান ধরিয়ে ওঠবস-মারধর করা যুবকের বিরুদ্ধে মামলা

কক্সবাজার সমুদ্র সৈকতে এক নারীকে কান ধরিয়ে ওঠবস ও মারধরের ঘটনায় অভিযুক্ত ফারুকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী নারী।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত ফারুকুল ইসলামকে প্রধান করে অজ্ঞাত ৪ জনকে আসামি করে এজাহার দেন ভুক্তভোগী নারী রিয়া মণি। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ। অভিযুক্ত যুবকের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় বলে জানান তিনি।

এর আগে শুক্রবার রাতে অভিযুক্ত ফারুকুল ইসলামকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

ওসি জাবেদ মাহমুদ বলেন, ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে অভিযুক্তকে প্রধান করে অজ্ঞাত ৪ জনকে আসামি করে এজাহার দিয়েছে।

কক্সবাজার সৈকতে নারীকে কান ধরিয়ে ওঠবস-মারধর করা যুবক ডিবি হেফাজতে

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এক নারীকে কান ধরিয়ে ওঠবস করাচ্ছে একদল অতিউৎসাহী জনতা। তাদের তোপের মুখে পড়া ওই ভুক্তভোগী নারী কানে হাত দিয়ে ওঠবস করতে অপারগতা প্রকাশ করছেন। কিন্তু, সেখানে উপস্থিত এক যুবক লাঠি দিয়ে ওই নারীকে একাধিকবার আঘাত করেন। সেই লাঠির আঘাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী নারী কান ধরে ওঠবস করছেন। শুধু তাই নয়, পাশে দাঁড়িয়ে থাকা জনতা ওই নারীর কান ধরে ওঠবসের গণনাও করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *