শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

ভারতে নিজেই শপিং করছেন হাসিনা, পড়েছেন বিপাকেও

হাতে সময় ছিল না, মাত্র ৪৫ মিনিটেই পদত্যাগ করে দেশ থেকে এক কাপড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সে সময় সঙ্গে ছিলেন তার বোন রেহানা। দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমানসেনাদের ঘাঁটিতেই রয়েছেন  শেখ হাসিনা। কিন্তু দেশ ছাড়ার সময় জামা-কাপড়, নিত্য় ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিতে পারেননি তারা।

দিল্লির একটি সূত্রে জানা যাচ্ছে, গাজিয়াবাদের হিন্ডন বিমানসেনাদের ঘাঁটিতে একটি শপিং কমপ্লেক্সও রয়েছে। সেখানেই নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান হাসিনা। জামা-কাপড়ের পাশাপাশি, অন্যান্য জিনিসও কেনেন হাসিনা ও তার সহযোগীরা। সব মিলিয়ে ৩০ হাজার টাকার কেনাকাটা করেন তিনি।

জানা যায়, ভারতীয় মুদ্রাতেই দাম মেটাতে যান হাসিনা। কিন্তু কিছু টাকা কম পড়লে বাংলাদেশি মুদ্রায় বাকি দাম মিটিয়ে দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, কোথায় রাজনৈতিক আশ্রয় নেবেন হাসিনা, তা নিয়ে আলোচনা তুঙ্গে। হাসিনার বোন রেহানা ব্রিটেনের নাগরিক। রেহানার কন্যা টিউলিপ সেখানকার মন্ত্রীও। কিন্তু ব্রিটেনের অভিবাসন আইন অনুযায়ী ব্রিটেনে পা রাখতে পারছেন না হাসিনা। তবে রাশিয়া, বেলারুশ, সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গেও কথা চললেও সেসব দিক থেকে এখনো কোনো আশার আলো দেখতে পাননি হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *