মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ২ মামলা

লেফট্যানেন্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলা পুলিশ ও অপরটি সেনাবাহিনী বাদী হয়ে করেছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া।

পুলিশ জানিয়েছে, ডাকাতি ও হত্যার অভিযোগে করা মামলাটির বাদী সেনাবাহিনী। অস্ত্র আইনে মামলাটি করেছে পুলিশ।

ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘লেফট্যানেন্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ডে সেনাবাহিনী ও পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে। মামলায় ছয় জন গ্রেপ্তার রয়েছেন।’

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বাবুল প্রকাশ (৪৪), মো. হেলাল উদ্দিন (৩৪), মো. আনোয়ার হাকিম (২৮), মো. আরিফ উল্লাহ (২৫), মো. জিয়াবুল করিম (৪৫) ও মো. হোসেন (৩৯)।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ভোরের দিকে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলাকালে কক্সবাজারের চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া গ্রামে ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত হন তরুণ সেনা কর্মকর্তা লেফট্যানেন্ট তানজিম ছারোয়ার নির্জন। গতকাল সকাল ৯টায় কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ টাঙ্গাইল জেলার নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *