গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে রিমান্ড শুনানির জন্য ৬ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার তাপসকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে রিমান্ড শুনানির জন্য নতুন দিন নির্ধারণ করে এ নির্দেশ দেন বিচারক।