বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে মিলিটারি গ্রেডের গ্রেনেড উদ্ধার

Oplus_131072

কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরক দ্রব্য (গ্রেনেড) উদ্ধার করেছে যৌথবাহিনী।

গত শুক্রবার (০৮ নভেম্বর) রাত এগারোটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নস্থ রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া বালুখালীর মরাগাছ তলা নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে- ৪টি আরজে হ্যান্ড গ্রেনেড ও ৫টি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড। এঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৩৯২, তাং-০৮-১১-২০২৪) করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফ হোসাইন। উদ্ধার হওয়া গ্রেনেডগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া তিনি উল্লেখ করেন, গ্রেনেডগুলো কিভাবে সেখানে এলো এবং কারা এর পেছনে জড়িত? সে রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *