বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

সেনাবাহিনীর অভিযানে ভারতীয় খাদ্য সামগ্রী জব্দ, দুই ছাত্রদল কর্মী গ্রেফতার

ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা খাদ্য সামগ্রী সহ চোরাকারবারে জড়িত দুই ছাত্রদল কর্মীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
গ্রেফতারকৃতরা হল, সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বাগবাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে কাওছার আহমদ সেবুল ও মৃত এখলাছ মিয়ার ছেলে সাইদুল আহমেদ রাহেল। গ্রেফতারকৃতরা পৌর ছাত্রদল কর্ বলে জানিয়েছেন পৌরবাসী।
বুধবার ছাতক থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে ।
বুধবার সন্ধায় ১১ পদাতিক বিগ্রেডের ৪২ বীর(বিয়ার) ছাতক সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শোয়েব বিন আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার ছাতক থানায় দায়েরকৃত মামলা ও সেনা ক্যাম্প সুত্র জানায়, মঙ্গলবার রাতে সেনাবাহিনীর একটি টিম ছাতক পৌর শহরের পশ্চিম বাগবাড়ি ফরহাদ এন্ড ব্রাদার্স নামের একটি গুদামে অভিযান চালায়।
অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা পৌনে ৭ লাখ টাকা মুল্যের ফুসকা, পাস্তাসহ খাদ্য সামগ্রীর একটি চালান জব্দ করা হয়। একই সময় গুদামে থাকা চোরাচালানে জড়িত কাওছার আহমদ সেবুল ও সাইদুল আহমদ রাহেলকে গ্রেফতার করে সেনাবাহিনী।
পরবর্তীতে আলামতসহ গ্রেফতারকৃতদের ছাতক থানা পুলিশ হেফাজতে দেয়া হলে পরদিন বুধবার দুইজনকে গ্রেফতার ও অপর একজনকে পলাতক আসামি দেখিয়ে থানা পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *