মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

রামুতে বনবিভাগের অভিযানে বিপুল পরিমাণ সেগুন ও মেহগনি কাঠ জব্দ

মোহাম্মদ শাহজাহান, রামু প্রতিনিধি,,
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক অভিউজ্জমানের নেতৃত্বে বনবিভাগের একটি টীম রামুর রাজারকুল ইউনিয়নের নয়াপড়া সিকদার পাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা অবস্থায় ৬০/৭০ ঘনফুট সেগুন ও মেহগনি কাঠ উদ্ধার করা হয়।
গত ২৭শে ডিসেম্বর ২০২৪ ইং তারিখ রোজ শুক্রবার দুপুর আনুমানিক ১.০০ঘটিকার সময় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দারিয়ার দীঘি বিট কর্মকর্তা ইসরাইল হোসেন, রাজারকুল বিটের বন প্রহরী জয় সেন,আফারেজু বিটের বন প্রহরী পলাশ ভৌমিক,বাগান মালি মাহফুজ , এফসিভি’র সভাপতি আব্দুল মান্নান সহ বনবিভাগের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে রাজারকুল রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক অভিউজ্জমান জানান, কাঠ গুলো পাচারের উদ্দেশ্যে মজুত করা অবস্থায় উদ্ধার করা হয়। ফলে এই কাঠের নির্দিষ্ট কোন মালিক সনাক্ত করা সম্ভব হয়নি।বিধায় কাঠ গুলো রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।তবে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *