বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !! খুরুশকুল ও রামুতে একাধিক অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করেছেন লুৎফুর রহমান কাজল এমপি কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়ায় পাচারের জন্য বন্দি থাকা ৩২ জন উদ্ধার

সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্নাকে ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের (ছোট সাজ্জাদ) স্ত্রী তামান্না শারমিনকে ৫ মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত। সোমবার (২ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে এই আদেশ দেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া ৫ হত্যা মামলায় তামান্না শারমিনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা।

শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।এর আগে গত ১০ মে রাত সাড়ে ১০টার দিকে চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী ও বাকলিয়া এক্সসেস রোড এলাকায় ডাবল মার্ডারের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি তামান্না শারমিনকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।

গত ৩০ মার্চ ভোরে বাকলিয়া এক্সেসেস রোডের চন্দনপুরা অংশে প্রাইভট কারে গুলি করে বখতিয়ার হোসেন মানিক ও মো. আবদুল্লাহ নামে দুজনকে খুন করা হয়। হত্যাকাণ্ডের তিন দিন পর শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ তার স্ত্রী তামান্নাসহ ৭ জনের নাম উল্লেখ করে ও আজ্ঞাতনামা ৬ জনকে আসামি করে বাকলিয়া থানায় একটি মামলা করেন মানিকের মা ফিরোজা বেগম।

মামলায় তিনি অভিযোগ করেন সাজ্জাদ ও তার স্ত্রীর পরিকল্পনায় দুজনকে খুন করা হয়। এই ঘটনায় নিহত একজনের মা বাদী হয়ে মামলা করেন। মামলায় সাজ্জাদ, তার স্ত্রীসহ কয়েকজনকে আসামি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *