মোহাম্মদ শাহজাহান রামু উপজেলা প্রতিনিধি।
গত ০৪ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮.১০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এর দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে টহল তৎপরতা জোরদার করার মাধ্যমে একটি সন্দেহজনক মাহেন্দ্র গাড়ি থামানো হয়।
চালক মোঃ মোঃ ফরহাদ উদ্দিন (৩২) কে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্বীকার করে।পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে মাহেন্দ্র গাড়ীর ইঞ্জিন কভারের ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মোঃ ফরহাদ উদ্দিন(৩২) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মাস্টার পাড়া এলাকার মোঃ কামাল উদ্দিনের পুত্র
অধিনায়ক ও পরিচালক রামু ব্যাটালিয়ন (৩০বিজিবি) লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন এতথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন গ্রেফতার কৃত আসামি ও জব্দ কৃত মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।