সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান

কামাল শিশির,রামু ( কক্সবাজার)  প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের গহীন পাহাড়ে অপরাধীদের আস্তানা ও সন্ত্রাসী তৎপরতা দমনে এক দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছে পুলিশ।
 রবিবার ২৯ মার্চ দীর্ঘ ৪ ঘণ্টাব্যাপী এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (এসপি সার্কেল) মাহমুদুল হাসান।
 এ সময়  ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম. শিফাতুল মাজদারসহ থানার  বিপুল সংখ্যক সদস্য।
 পাহাড়ে  লুকিয়ে থাকা অপরাধীদের চিহ্নিত করতে এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দীর্ঘ ৪ ঘণ্টা ধরে পাহাড়ের বিভিন্ন পয়েন্টে এই সাঁড়াশি অভিযান চালানো হয়।
 অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার (এসপি সার্কেল) মাহমুদুল হাসান জানান যে,  এলাকাকে অপরাধমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং গহীন পাহাড় বা দুর্গম এলাকা—কোথাও অপরাধীদের ছাড় দেওয়া হবে না।
 অপরাধীদের নির্মূল করতে পর্যায়ক্রমে ধাপে ধাপে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম. শিফাতুল মাজদার জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়কটি সাধারণ যাত্রী ও পথচারীদের জন্য নিরাপদ রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *