শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

মার্চের মধ্যে ইউরোপে আরও ৭ লাখ মানুষ মারা যাবে!

কক্সবাজার ৭১ ডেস্ক:

ইউরোপের করোনা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

সংস্থাটি সতর্ক করে বলেছে, করোনা সংক্রমণে বর্তমান গতি অব্যাহত থাকলে আগামী মার্চের মধ্যে এই অঞ্চলে আরও সাত লাখ মানুষের মৃত্যু ঘটতে পারে। খবর আলজাজিরা ও বিবিসির।

প্রাণঘাতী এ ভাইরাসে ইউরোপে এ পর্যন্ত ১৫ লাখ মানুষ মারা গেছেন। মহামারির কেন্দ্রস্থল হিসাবে ইউরোপের প্রত্যাবর্তনের জন্য কিছু দেশের ভ্যাকসিন প্রদানের মন্থরগতিকে দায়ী করা হয়েছে।

এর পাশাপাশি কারণ হিসেবে অত্যন্ত সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট, ঠাণ্ডা আবহাওয়ায় ঘরে মানুষের সময় কাটানো এবং বিধিনিষেধ শিথিলের কথা বলা হয়েছে।

ডব্লিউএইচও বলেছে, ইউরোপের ৫৩ দেশের মধ্যে ২৫টি দেশেই করোনা পরিস্থিতি ‘অতিমাত্রার উদ্বেগজনক’।

এই ধারাবাহিকতা চলতে থাকলে আগামী বছরের মার্চের শুরুতে মোট মৃতের সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *