শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের উপনির্বাচনে শেষ মুহুর্তে সংঘাতের আশংকা

বিশেষ প্রতিবেদক ::

কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডেরউপ নির্বাচন ২৮ নভেম্বর। নির্বাচনের দিন শেষ পর্যায়ে এসে প্রার্থীদের মাঝে সুষ্ট নির্বাচন নিয়ে সংসয় বিরাজ করছে।

ইতি মধ্যে এলাকায় ব্যাপক হারে বহিরাগতদের আগমন কালো টাকার ছড়াছড়িতে সুষ্ট নির্বাচন নিয়ে সংসয় প্রকাশ করে অধিকতর নিরাপত্তা এবং ব্যালপ পেপার সকালে পাঠানোর দাবী জানিয়েছে প্রতিদ্ধদ্ধি প্রার্থীরা।

বিশেষ করে লাইট হাউজ দারুল উলুম মাদ্রাসা কেন্দ্রকে বেশি ঝুকিপূর্ন বলে মনে করছেন সব প্রার্থীরা।

২৫ নভেম্বর কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী এম এ মনজুর,শহিদুল ইসলাম শহিদ,আনসারুল করিম,সোহেল আরমান।

তাদের দাবী নির্বাচনের আর মাত্র অল্প সময় বাকি আছে এর মধ্যে সুষ্ট নির্বাচনের পরিবেশকে বানচাল করতে বিভিন্ন জায়গা ভোটাদের নানান ভাবে প্রভাবিত করা হচ্ছে।

এলাকায় অসংখ্য বহিরাগতদের দেখা যাচ্ছে যাদের হাতে অবৈধ দেশীয় অস্ত্রও দেখা যাচ্ছে। এতে কোন মুহুর্তে বড় ধরনের সংঘাত ঘটে যেতে পারে। তাই দ্রুত পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী নিয়োগ সহ শান্তি শৃংখলা বজায় রাখার আহবান জানান প্রার্থীরা।

এছাড়া ১২ নং ওয়ার্ডের লাইট হাউজ দারুল উলুম মাদ্রাসা কেন্দ্রটি খুব বেশি ঝুকিপূর্ন আগে নির্বাচনেও সেই কেন্দ্রে কোন ভোটার ভোট দিতে পারেনি,তাই এবার সার্বক্ষনিক ম্যাজিস্ট্রেট সহ আইনশৃংখলা বাহিনী এবং মিডিয়া কর্মীদের রাখার দাবী জানান একই সাথে ব্যালপ পেপার সকালে কেন্দ্রে আনারও দাবী জানান।

এ ব্যপারে কাউন্সিলার প্রার্থী এম এ মনজুর বলেন,লাইট হাউজ কেন্দ্রে ইতি মধ্যে নানান ভাবে প্রভাব বিস্তার জন্য ভোটারদের হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আমরা প্রতিরোধ করতে গেলে বড় ধরনের সংঘাত হতে পারে তাই,সকালে ব্যালটপেপার সরবরাহ সহ পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী নিয়োগকরার দাবী জানান তিনি।

এসময় আরেক কাউন্সিলার প্রার্থী শহিদুল ইসলাম শহিদ বলেন,কলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং লাইট হাউজ দারুল উলুম মাদ্রাসা ২ কেন্দ্রতেই সুষ্ট নির্বাচনের পরিবেশ বজায় রাখতে হবে। আমি চাই যার ভোট যে দেবে,কোন ধরনের প্রভাব ছাড়া যেন মানুষ ভোট দিতে পারে।

এ ব্যপারে ১২ নং ওয়ার্ডের উপ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন বলেন, সুষ্ট ভাবে ভোট গ্রহনের জন্য যাবতিয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আমি আশা করি মানুষ সুষ্ট সুন্দর পরিবেশে ভোট দিতে পারবে।

৭১/এমইউএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *