বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোট পিছিয়ে ২৬ ডিসেম্বর

কক্সবাজার ৭১ ডেস্ক:

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের তারিখ তিন দিন পিছিয়ে ২৬ ডিসেম্বর নির্ধারণ করল নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট জেলা প্রশাসক, সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা/থানা নির্বাচন অফিসার ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইউপি’র সাধারণ নির্বাচন, বিভিন্ন ইউপি’র শূন্য পদে উপনির্বাচন ও বিভিন্ন উপজেলা পরিষদের শূন্য পদের ভোটগ্রহণের তারিখ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর পুনঃনির্ধারণ করার জন্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

তবে মনোনয়নপত্র দাখিল, বাছাই, বাছাইয়ের বিরুদ্ধে আপিল, আপিল গ্রহণ, আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের তারিখ অপরিবর্তিত থাকবে। ইসির যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে চতুর্থ ধাপের ইউপি ভোটের তারিখ পেছানো হয়েছে।

৭১/এমইউএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *