মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজারে হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার, কথিত স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শহরের হোটেল -মোটেল জোনের আলম গেস্ট হাউজ নামক একটি আবাসিক হোটেল থেকে ঝুলন্ত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ডিসেম্বর ) বিকেলে হোটেলের একটি কক্ষ থেকে সঞ্জয় তালুকদার নামক এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এ সময় পুলিশ ওই যুবকের স্ত্রী পরিচয়দানকারী নুপুর নামে এক নারীকে আটক করেছে।

সঞ্জয়ের সাথে থাকা ওই নারী জানান, বাথরুম থেকে বের হয়ে গলায় ওড়না প্যাচানো অবস্থায় সঞ্জয়কে পড়ে থাকতে দেখেন তিনি। তাৎক্ষণিক তিনি বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা ট্যুরিস্ট পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, এটি হত্যাকান্ড নাকি আত্মহত্যা- উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

নিহত সঞ্জয় এবং নুপুর দুইজনই স্বামী স্ত্রী পরিচয়ে হোটেলের ২০৫নং কক্ষ ভাড়া নেন ১ ডিসেম্বর।

হোটেলের রেজিস্ট্রার খাতায় তারা সিরাজগঞ্জের থাইংসিঙ্গাপুর ভুঁইয়াঘাঁটি এলাকার বাসিন্দা উল্লেখ করেন।

৭১/এমইউএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *