মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কুতুবদিয়ায় একনলা বন্ধুক, ৪টি কার্তুজ ও রাম-দা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের বাতিঘরপাড়া সংলগ্ন সাগরপাড় থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ৪টি কার্তুজ ও ১টি রাম-দা উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) রাত ৮ টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ৫ সদস্যের প্রতিনিধি টীম ও কুতুবদিয়া থানা পুলিশের একটি টিম যৌথ ভাবে এই অভিযানটি পরিচালনা করেন।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ওমর হায়দার জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের বাতিঘরপাড়া সংলগ্ন সাগরপাড় এলাকায় অভিযান চালায়। সেখানে কুতুবদিয়া থানার এসআই মকবুল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযানে সার্বিক সহায়তা করে। এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরি এলজি, ৪টি কার্তুজ ও ১টি কিরিচ উদ্ধার করা হয়েছে। তবে অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করা হয়নি।

এদিকে, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর কক্সবাজার জেলার যুগ্ম-পরিচালকের নেতৃত্বে ৫ সদস্যের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন বলে নিশ্চিত হওয়া গেছে।

৭১/এমইউএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *