মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

চকরিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

মোবারক উদ্দিন নয়ন:

কক্সবাজারের চকরিয়া উপজেলায় র ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি করছে, নিহত দুইজন ডাকাত।

এ সময় ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় তৈরি অস্ত্র, ছয়টি গুলি ও চারটি কার্তুজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) ভোরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

র‍্যাব-১৫- এর কক্সবাজার ক্যাম্পের কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ বলেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র‍্যাবের একটি দল ভোরে পূর্ব বড় ভেওলায় অভিযান চালায়। এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয় এবং আরও দুই জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

ডিসি৭১/এমইউএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *