মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

লক্ষ পিচ ইয়াবা পাচারের দায়ে ১ রোহিঙ্গার ১০ বছর সশ্রম কারাদন্ড

কক্সবাজার ৭১ ডেস্ক:

৯৯ হাজার ৬৬৫ পিচ ইয়াবা টেবলেট পাচারের দায়ে এক রোহিঙ্গা ইয়াবাকারবারীকে ১০ বছর সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো এক মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার ৭ ডিসেম্বর কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ মাহমুদুল হাসান এ রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ হলো : ২০১৭ সালের ২০ মে বিকেল সাড়ে ৪ টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং দেড় নম্বর সুইচ গেইট বরাবর ২ নম্বর বর্ডারগার্ড ব্যাটালিয়নের একটি টিম এক অভিযান চালিয়ে ২ কোটি ৯৮ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা মূল্যের ৯৯ হাজার ৬৬৫ পিচ ইয়াবা টেবলেট সহ মিয়ানমারের আকিয়াব জেলার মংডু শহরের ডেইল পাড়ার মৃত সৈয়দ আলমের পুত্র দুস মোহাম্মদকে আটক করে। এ বিষয়ে ২ নম্বর বর্ডারগার্ড ব্যাটালিয়নের নায়েক মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করে। যার থানা মামলা নম্বর : ৫৪/২০১৭, জিআর মামলা নম্বর : ৪৪২/২০১৭ এবং এস.টি মামলা নম্বর : ১৪০৮/২০১৭ ইংরেজি। মামলায় সাক্ষ্য গ্রহণ, জেরা, যুক্তিতর্ক শেষে আসামী রোহিঙ্গা ইয়াবাকারবারী দুস মোহাম্মদকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারায় টেবিল ৯ (খ) ধারায় দোষী সাব্যস্ত করে বিজ্ঞ বিচারক মাহমুদুল হাসান তাকে ১০ বছর সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো এক মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন।
দন্ডিত আসামী দুস মোহাম্মদকে গ্রেপ্তার হওয়ার পর থেকে জেল হাজতে রয়েছে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি এডভোকেট আবদুর রউফ।

ডিসি৭১/এমইউএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *