বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

স্বামীর প্রেমিকাকে রাস্তায় ফেলে পেটালেন স্ত্রী

অনলাইন ডেস্ক:
স্বামীর প্রেমিকাকে রাস্তায় ফেলে হেলমেট দিয়ে পেটালেন স্ত্রী। পেটের ওপর দিলেন লাথিও। বৃহস্পতিবার এমনই দৃশ্যের সাক্ষী হল পশ্চিমবঙ্গের আসানসোলবাসী। মারধরের পর স্বামীর প্রেমিকাকে পুলিশের হাতেও তুলে দেন ওই নারী।
পুলিশ সূত্রে খবর, আসানসোল বার্নপুর রোডে পুলিশ লাইন এলাকায় একটি হোটেলে ছিলেন মোহনলাল নামে বার্নপুরের এক বাসিন্দা। তার সঙ্গে এক নারীও হোটেলে ছিলেন। মোহনলালের স্ত্রী তার পিছু নিয়েছিলেন। হোটেলের ঘর থেকে তিনি মোহনলালকে ওই নারীসহ পাকড়াও করেন। মারধর করেন নারীকে।
ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, স্বামীর প্রেমিকাকে পুলিশ নিয়ে যাওয়ার সময় পেছন থেকে তাকে হেলমেট দিয়ে মাথায় ও পায়ে আঘাত করেন ওই নারী। এরপর ওই তরুণীকে রাস্তায় ফেলে পেটাতে থাকেন।
দুজনকেই আটক করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পরে তাদের থানা থেকেই জামিন দেওয়া হয়। ভিডিওয় দেখা গেছে, স্বামীর প্রেমিকাকে থানা চত্বরে ঢুকেও মারধর করেন ওই নারী। চুলের মুঠি ধরে তাকে রাস্তায় ফেলে মারেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *