মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

পর্যায়ক্রমে বাড়ছে মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে চলছে আর সরকার মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা ক্রমান্বয়ে বাড়িয়ে চলছে।
রোববার ১২ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার শহরের বাহারছড়া গোলচত্বর মাঠে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত আঞ্চলিক মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের কল্যাণে স্বাধীন হয়েছে এই দেশ। তাই বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছে। সর্বক্ষেত্রে তাদের সম্মান নিশ্চিত করা হচ্ছে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে করে যাচ্ছেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী। বর্তমান প্রধানমন্ত্রীর কারণেই আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পেরেছি এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আনসার বাহিনীর উন্নয়নে নানা ধরনের কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।
১২ দিন আগে নারী-পুরুষ মিলে ২৬ জন আনসার সদস্য পঞ্চগড় থেকে সাইকেল শোভাযাত্রা শুরু করে। ১ হাজার ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আজ কক্সবাজার এসে পৌঁছেছে। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আনসার এ সাইকেল শুভ যাত্রার আয়োজন করে।
আনসারের নানা দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য জাফর আলম, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য শাহীন আক্তার ও সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান উপ মহাপরিচালকবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সাইক্লিং শোভাযাত্রা দলের খেলোয়াড়রা ও বাহিনীর সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা।

ডিসি৭১/২১-এমইউনয়ন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *