মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
কক্সবাজারের নব নির্বাচিত ১৫ ইউপির চেয়ারম্যানদের শপথ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হবে।
বিকেল ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করাবেন জেলা প্রশাসক মামুনুর রশীদ।
সদর উপজেলার পিএম খালী, উখিয়ার রাজাপালং,রত্না পালং, জালিয়া পালং, পালংখালী এবং রামুর ১১ টি ইউনিয়নের চেয়ারম্যানরা শপথ নিবেন।
সরকারী গ্যাজেট হলেই জেলার বাকী নির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হবে বলে জানান জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ পরিচালক শ্রাবস্তী রায়।