মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাস্ট্রপতি মো. আবদুল হামিদ এর সহধর্মিণী শিক্ষাবিদ রাশিদা খানম ১ দিনের সফরে টেকনাফের সেন্টমার্টিনদ্বীপ ভ্রমণে যাচ্ছেন। ২১ ডিসেম্বর তিনি বিমানযোগে কক্সবাজার পৌঁছে টেকনাফ—কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক দিয়ে টেকনাফে আসবেন।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. পারভেজ চৌধুরী দৈনিক পূর্বকোণকে বলেন, ‘মহামান্য রাস্ট্রপতি মো. আবদুল হামিদ এর সহধর্মিণী (ফাস্ট লেডি) শিক্ষাবিদ রাশিদা খানম টেকনাফ পৌঁছার পর বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর রেসকিউ বোটে করে সেন্টমার্টিনদ্বীপে যাবেন। তিনি ও সফর সঙ্গীগণ সেন্টমার্টিনদ্বীপে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর রেস্টহাউস ‘কোরাল ভিউ’ তে রাতযাপন করবেন। ২২ ডিসেম্বর সেন্টমার্টিনদ্বীপ থেকে ফিরে টেকনাফ ত্যাগ করবেন। তাঁর আগমণ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ যাবতীয় প্রস্ততি গ্রহণ করা হয়েছে’।
সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ¦ নুর আহমদ বলেন, ‘মহামান্য রাস্ট্রপতি মো. আবদুল হামিদ এর সহধর্মিণী (ফাস্ট লেডি) শিক্ষাবিদ রাশিদা খানম সেন্টমার্টিনদ্বীপ ভ্রমণে আগমণে দ্বীপবাসী তথা পুরো টেকনাফবাসী ধন্য। তাঁর আগমণ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ যাবতীয় প্রস্ততি সরেজমিন পরিদর্শন করতে কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তা, টেকনাফের ইউএনও, ওসিসহ পদস্থ কর্মকর্তাগণ সেন্টমার্টিনদ্বীপ ঘুরে গিয়েছেন। মহামান্য রাস্ট্রপতি মো. আবদুল হামিদ এর সহধর্মিণী (ফাস্ট লেডি) শিক্ষাবিদ রাশিদা খানম বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর রেসকিউ বোটে করে কঠোর নিরাপত্তায় যান্ত্রিক গাড়িবিহীন সেন্টমার্টিনদ্বীপ জেটিতে পৌঁছার পর জেটি থেকে সেন্টমার্টিনদ্বীপস্থ বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর রেস্টহাউস ‘কোরাল ভিউ’ তে নিয়ে যাওয়ার জন্য কক্সবাজার জেলা পরিষদ থেকে আগেই বিশেষ ব্যবস্থায় একটি কার গাড়ি দ্বীপের জেটিতে প্রস্তত রাখা হবে। জেটি থেকে রেস্টহাউস পর্যন্ত খানাখন্দকে ভরা রাস্তা মেরামত করা হচ্ছে। তাছাড়া টেকনাফ থেকে কোস্ট গার্ড স্টেশন পর্যন্ত জরাজীর্ণ প্রধান সড়কেরও রাতদিন জরুরী মেরামত কাজ চলছে’।