শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

সচিব হলেন ৫ কর্মকর্তা

কক্সবাজার ৭১ ডেস্ক:
অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মো. মাহবুব হোসেনকে দুর্নীতি দমন কমিশনের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দারকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীরকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব এবং বরিশাল বিভাগের কমিশনার মো. সাইফুল হাসান বাদলকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বি এম আমান উল্লাহ নুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই স্থানে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *