শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

বিনা ভোটে নির্বাচিত হওয়া ঠেকাতে এখন ভাবা প্রয়োজন: ইসি মাহবুব

কক্সবাজার ৭১ ডেস্ক:
বিনা ভোটে নির্বাচিত হওয়া ঠেকাতে নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন নিয়ে এখন ভাবা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ কমিশনার মাহবুব তালুকদার। মঙ্গলবার সকালে নগরীর সার্কিট হাউসে আয়োজিত চতুর্থ দফা ইউপি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ইসি মাহবুব বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার একটি সংস্কৃতি গড়ে উঠেছে। গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনকে উৎসাহিত করা সম্ভব নয়, সমীচীনও নয়। আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে, নির্বাচন পক্রিয়া পরিবর্তন করলে- এ অবস্থা থেকে আমরা উদ্ধার পেতে পারি কিনা। আগামীতে যারা নির্বাচন কমিশনে আসবেন তারা নিশ্চয়ই এ বিষয়গুলো ভেবে দেখবেন।
দায়িত্ব পালনে বর্তমান নির্বাচন সফল কিনা- এমন প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, এককভাবে আমার কোনো বক্তব্য রাখতে চাই না। এটি একেকজনের একেক রকম অনুভূতি। তবে যেহেতু আমরা চার সহকর্মী কাজ করেছি, এখানে কোনো ব্যক্তিগত অনুভূতিকে মূল্যায়ন করা উচিত নয়।
ইসি মাহবুব আরও বলেন, এ নির্বাচন কমিশনের আয়ুষ্কাল আর মাত্র ৫৫ দিন। তার আগে আমাদের দায়িত্ব সুসম্পন্ন করতে চাই। ‘বাংলায় প্রবাদ আছে, যার শেষ ভালো, তার সব ভালো’। কাজেই এই শেষ ভালোটাকে আমরা সব ভালোর মধ্যে নিয়ে আসতে চাই।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *