মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

সোনাদিয়ায় ফিশিং ট্রলারে জলদস্যুর হানা, ৪ গুলিবিদ্ধসহ আহত ১৫

মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলার সোনাদিয়া চ্যানেলের অদূরে চারটি মাছ ধরার ট্রলারে ডাকাতি করেছে জলদস্যুরা। এসময় জলদস্যুদের এলোপাতাড়ি গুলিতে ৪ জন জেলে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এছাড়াও জলদস্যুরা দুই ট্রলারে লাখ লাখ টাকার মাছসহ বড়শি লুট করে ট্রলারের মেশিন নষ্ট করে দিয়েছে বলে জানায় জেলেরা।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত ১১টার দিকে বঙ্গোপসাগরে গুলিদার নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাশি মাঝি, জাকির হোসেন, এন্ডা মিয়া, নছর উল্লাহ, শামসু আলম, জাহাঙ্গীর আলম, তারেক, সোলতান, ছালামত উল্লাহ, সাকের উল্লাহ, মো. হোছন, মনছুর আলী, আনজু মিয়া, আলী মাঝি, আব্দুল্লাহ, পুতু মিয়া, মোহাম্মদ। তারা সবাই মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বাসিন্দা।
এদের মধ্যে বাঁশি মাঝির অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ছাড়া আরও ৪ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আহতদের পরিবারের সদস্যরা জানান, সাগরে মাছ ধরার সময় জলদস্যুরা অতর্কিত হানা দেয়। আমরা ট্রলার না থামালে তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়। তারা ট্রলারে এসে মারধর ও কুপিয়ে জখম করে এবং জালসহ মালামাল লুট করে নিয়ে যায়।
ট্রলারের মালিক আমির হোসেন জানান, সাগরে জলদস্যুর উৎপাত হঠাৎ বেড়েছে, এদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান করা দরকার আইনশৃঙ্খলা বাহিনীর।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হাই বলেন, জলদস্যুরা গভীর সাগরে মাছ ধরার ট্রলার ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *