বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

আরসা প্রধানের ভাই শাহ আলীর ৬ দিনের রিমান্ড (ভিডিও)

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার হওয়া ‘আরসা প্রধানের ভাই’ শাহ আলীকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তিনটি মামলায় ২ দিন করে মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে উখিয়ার জুডিশিয়াল আদালাতের বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গার।

বৃহস্পতিবার দপুরে পুলিশের পক্ষে থেকে তিনটি মামলায় তাঁর সাত দিন করে মোট ২১ দিনের রিমান্ড চাওয়া হলে বিজ্ঞ আদালত এ আদেশ দেন।

গ্রেপ্তার শাহ আলী (৫৫) মিয়ানমারের নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন ‘আরসা’ প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনীর ভাই।

সে চট্টগ্রাম শহরের কোতয়ালী থানার দেওয়ান বাজার এলাকার জয়নব কলোনীর ঠিকানায় ‘বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র’ সংগ্রহ করেছে বলে পুলিশ মামলার এজাহারে উল্লেখ করেছেন।

গেল ১৬ জানুয়ারী ভোর রাতে উখিয়ার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠ সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ শাহ আলীকে গ্রেপ্তার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় ঘটনাস্থল থেকে এপিবিএন সদস্যরা চোখ বাঁধা অবস্থায় অপহৃত এক যুবককে উদ্ধার করে।

এ ঘটনায় ওইদিন রাতে উখিয়া থানায় পুলিশ বাদী হয়ে ২ টি এবং অপহৃত যুবক বাদী হয়ে ১ টি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় শাহ আলী ও মোহাম্মদ জোবাইর সহ অজ্ঞাতনামা আরো তিনজনকে। আর মামলা ৩ টি তদন্তের জন্য দায়িত্ব পান উপ-পরিদর্শক (এসআই) মো. নুরে আলম।

https://www.youtube.com/watch?v=wYhhTo1zO3Y


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *