বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

জাল ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করতেন উখিয়ার জাহাঙ্গীর

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারে অভিযান চালিয়ে ২ হাজার ৯ শত পিস ইয়াবাসহ একজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।

শনিবার (২৯ জানুয়ারি)রাত সাড়ে ৭টার দিকে সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে এঅভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মুহাম্মদ রুহুল আমিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক জীবন বড়ুয়া এর নেতৃত্বে একটি বিশেষ টিম মরিচ্যা বাজারের কক্সবাজার — টেকনাফ সড়কের পূর্ব পার্শ্বে মেসার্স আল নূর মেডিকেল সেন্টার সংলগ্ন উত্তর পাশে অবস্হিত জালের দোকানে তল্লাশি করে ২৯ শত পিস ইয়াবাসহ দোকান মালিক জাহাঙ্গীরকে আটক করেছে। সে দীর্ঘদিন ধরে জালের ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করছিল।

আটক জাহাঙ্গীর আলম (৫০), উখিয়ার হলদিয়াপালং ১ নং ওয়ার্ডের পূর্ব মরিচ্যা মধুঘোনার এলাকার গুরা মিয়ার ছেলে।

আটককৃত আসামীর বিরুদ্ধে পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে মাদক আইনে উখিয়া থানায় মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *