বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাচারকারী আটক, সিএনজি জব্দ

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ থেকে ২ লক্ষ ৭৪ হাজার ইয়াবাসহ হাসান (৫৪) নামে এক মাদক পাচারকারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ইয়াবা বহনকারী একটি সিএনজিও। রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার আওলিয়াবাদ গ্রামে এ অভিযান চালিয়ে পাচারকারীসহ ইয়াবা আটক করা হয়। আটক হাসান ওই এলাকার চাঁদ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম। তিনি জানান, আটক হাসানের বসতবাড়িতে ইয়াবা মজুতের সংবাদে তল্লাশি চালানো হয়। হাসানের দেখানো মতে ঘরের ভিতরে মাটির নীচে বিশেষ কৌশলে প্লাস্টিকের ড্রামে লুকানো এয়ার টাইট পলি ব্যাগ এবং কচটিপে মুড়ানো ২ লাখ ৭৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *