বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

পাঁচ ছেলে হারানো সেই মায়ের পাশে কক্সবাজার পুলিশ

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের চকরিয়ায় প্রয়াত বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পিকআপ চাপায় নিহত পাঁচ ভাইয়ের শোকাহত পরিবারকে দেখতে গেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) মো. রফিকুল ইসলাম।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এডিশনাল এসপি রফিকুল ইসলাম শোকাহত ওই পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বলেন, নিহত পাঁচ ভাইয়ের পরিবারের পাশে থাকবে কক্সবাজার জেলা পুলিশ।

এ সময় এডিশনাল এসপি রফিকুল ইসলাম কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের পক্ষ থেকে নিহত পাঁচ ভাইয়ের মা মানু বালা শীলের হাতে নগদ সহায়তা হিসেবে একলাখ টাকা তুলে দেন।

এছাড়া জেলা পুলিশের মাধ্যমে পুলিশের সাবেক ডিআইজি শৈবাল দাশ ও সানন্দা জুয়েলার্সের মালিক রনজিত ঘোষের পক্ষ থেকেও মানু বালার হাতে আরো ৫০ হাজার টাকা তুলে দেন এডিশনাল এসপি রফিকুল ইসলাম।

শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় এডিশনাল এসপি রফিকুল ইসলাম বলেন, একটি পরিবারে একসঙ্গে পাঁচ ভাইয়ের মৃত্যুর ঘটনায় কক্সবাজার জেলা পুলিশ গভীরভাবে শোকাহত। যেহেতু সংগঠিত দুর্ঘটনার মূলহোতা পিকআপ চালক গ্রেফতার হয়েছে, আদালত তাকে রিমান্ডে দিয়েছে, আমরাও চাই তার যথাযথ শাস্তি হোক।

তিনি শোকাহত পরিবারকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, দুর্ঘটনার পেছনে গাড়ি চালকের দায় থাকলে কোনোভাবেই পার পাবে না। আপনারা শোককে শক্তিতে পরিণত করে জীবনধারণে চেষ্টা করুন, মহান আল্লাহ আপনাদের সহায় হোক। মনে রাখবেন জেলা পুলিশ আপনাদের পাশে আছে।

এ সময় এডিশনাল এসপি রফিকুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিকুল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনী, চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, সদস্য ফখরুউদ্দিন, রফিক আহমদ, আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ ফোরকান প্রমূখ।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি ভোরে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা মালুমঘাট স্টেশনের অদূরে বনবিভাগের নার্সারি এলাকায় বেপরোয়া গতির পিকআপচাপায় পাঁচ ভাই নিহত হন।

নিহতরা হলেন- অনুপম শীল (৪৫), নিরুপম শীল (৩৮), দীপক শীল (৩৬), চম্পক শীল (৩৬) ও স্বরণ শীল (২৮)।

একই ঘটনায় তাদের বোন হীরা শীল (২৭) ও অপর দুই ভাই রক্তিম শীল (৩৫) ও প্লাবন শীল (২৪) গুরুতর আহত হন। হতাহত সবার বাড়ি ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের হাসিনাপাড়া গ্রামে। তারা ওই গ্রামের মৃত সরোজ চন্দ্র শীলের সন্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *