বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

টেকনাফে দুটি আগ্নেয়াস্ত্র ও ৬১ রাউন্ড গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং ২২নং ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও ৬১ রাউন্ড তাজা গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ওই এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, একই ক্যাম্পের ব্লক-সি/০৪, ঘর-২১৫ এফসিএন-২৪৯৩৮৩ বাসিন্দা মৃত দিল মোহাম্মদের ছেলে মোঃ শফিক প্রকাশ হাফেজ শফিক(২৬), ব্লক-ডি/০৪, ঘর-৭৪৭ এফসিএন-২৩৭৬৪০ বাসিন্দা মোঃ কালা মিয়ার ছেলে আমান উল্লাহ(২৬) ও ব্লক-বি/০১, ঘর-৪৮, এফসিএন-২৪৪৪৫৭ বাসিন্দা-মৃত সৈয়দুল ইসলামের ছেলে জামাল আহাম্মদ(৫১)।

এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং উনচিপ্রাং ২২নং ক্যাম্পের সি-ব্লক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়। ধৃতদের হেফাজতে থাকা একটি বিদেশি নাইন এমএম পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এলজি ও ৬১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, তারা সন্ত্রাসী ইসলাম গ্রুপের সক্রিয় সদস্য ও ক্যাম্প এলাকায় মাদক কারবারি, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *