শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
৭১ অনলাইন ডেস্ক:
মাছের চালানে ইয়াবা পাচারকালে মো. মাজহারুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তার কাছ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (২৩ মার্চ) ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার দুপুরে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে টেকনাফের মাদক পাচারকারী মো. মাজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় মাছের চালানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএনসির এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাজহারুল জানায়- টেকনাফ থেকে ২০ হাজার পিস ইয়াবা এনে যাত্রাবাড়ী হয়ে কারওয়ান বাজার এলাকার মাদক কারবারি রাসেলের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এমন সময় আমারা তাকে গ্রেফতার করি। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারেও অভিযান চলছে।