বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজারে রিসোর্ট থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার (ভিডিও)

মোবারক উদ্দিন নয়ন, স্টাফ রিপোর্টার:

কক্সবাজার শহরের হোটেল-মোটেল এলাকার সিকদার রিসোর্ট থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ ফয়সাল ওরফে হৃদয় (২১)।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিকদার রিসোর্টের ১০৮ নং কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ।

নিহত হৃদয় কুমিল্লার দেবিদ্বারের বিডিয়ারের সাবেক সুবেদার আলী আকবরের ছেলে। তবে তারা বর্তমানে ঢাকার কামরাঙ্গীচরে মায়ের সঙ্গে বসবাস করেন।

হোটেল কর্তৃপক্ষ ও পরিবারের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন বলেন, বুধবার সকালে কলাতলীর হোটেল-মোটেল জোনের সিকদার রিসোর্টে কক্ষ ভাড়া নেয় হৃদয়। বৃহস্পতিবার সকালও নাস্তা করতে দেখেছে রিসোর্টের লোকজন। কিন্তু দুপুরে রুম থেকে বের না হওয়ায় অনেক ডাকাডাকির পরও তার সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হৃদয়ের মরদেহ দেখতে পায়।

পরে তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো একটা বিষয়ে পরিবারের সঙ্গে ঝগড়া হয়। ওই বিষয়ে তার মাকে ক্ষুদেবার্তাও পাঠিয়েছিলেন হৃদয়। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন।

ডিসি৭১/এমইউনয়ন

https://youtu.be/4BKT9sfShkc


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *