শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

পুতিন যুদ্ধে হারবে, ক্ষমতাও হারাবেন : জো বাইডেন

৭১ অনলাইন ডেস্ক:

ইউক্রেনে রাশিয়ার চলমান অভিযানে এখন পর্যন্ত বড় কোনো শহর দখল করতে পারেনি রাশিয়ান সৈন্যরা। কিছু শহর থেকে পিছুও হটেছে তারা। বিভিন্ন দেশ ও সংস্থা বলছে, যুদ্ধে রাশিয়ারই বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। ইতোমধ্যে তারা বহু সেনা হারিয়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে না এবং পুতিন ক্ষমতাচ্যুত হবেন।

শনিবার (২৬ মার্চ) পোল্যান্ডের রাজধানীতে ইউক্রেনের দুই মন্ত্রী এবং পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

বাইডেন বলেন, ইউক্রেন যুদ্ধে জড়ানো রাশিয়ার কৌশলগত ভুল ছিল। ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে না এবং পুতিন আর ক্ষমতায় থাকতে পারবেন না।

তিনি বলেন, পুতিন ভেবেছিলেন ইউক্রেনে অভিযান চালিয়ে ন্যাটো বিভক্তি করতে পারবেন। তবে তা না হওয়ায় পুতিন অবাক হয়েছেন।

সূত্র: বার্তাবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *