সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

যুক্তরাষ্ট্রে এস কে সিনহার বাড়ির সন্ধান পেয়েছে দুদক!

৭১ অনলাইন ডেস্ক:

নিজের আপন ছোট ভাইয়ের নাম ব্যবহার করে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে তিনতলা একটি বাড়ি কিনেছেন বলে তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ ঘটনায় এসকে সিনহা ও তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দুদক।

নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক কর্মকর্তা জানান, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশে অর্থ পাচারের অভিযোগে কানাডা, যুক্তরাষ্ট্র, দুবাইসহ বিভিন্ন দেশে তার কোনও সম্পদ আছে কিনা তা জানতে চিঠি দেন অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান।

সেই চিঠির জবাবে দুদক জানতে পারে যুক্তরাষ্ট্রে এস কে সিনহার তিনতলা একটি বাড়ি রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওই কর্মকর্তা।

দুদক সূত্রে জানা যায়, এস কে সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহা আমেরিকায় একজন ডেন্টিস্ট হিসেবে কর্মরত। আমেরিকার একটি ব্যাংক থেকে ৩০ বছরের জন্য ১ লাখ ৮ হাজার ৭৫০ ডলার ঋণ নিয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দিয়ে একটি বাড়ি কেনেন তিনি। ২০১৮ সালের ১২ জুন ২ লাখ ৮০ হাজার ডলার ক্যাশ দিয়ে আরেকটি বাড়ি কেনেন।

নানা আলোচনা ও সমালোচনার মধ্যে ২০১৯ সালের অক্টোবরে ছুটিতে বিদেশে চলে যান এসকে সিনহা। এরপর নৈতিক স্খলনসহ নানা অভিযোগ এনে অন্য বিচারপতিরা তার সঙ্গে একই বেঞ্চে বসতে অস্বীকৃতি জানালে বিদেশে থাকা অবস্থায়ই ১০ নভেম্বর পদত্যাগ করেন। এরপর থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *