বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

ছেঁড়াদ্বীপের অদূরে ৭০ হাজার ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফ সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের অদূরে বঙ্গোপসাগর এলাকায় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ কোস্টগার্ড গােয়েন্দা পরিদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান (বিএন) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,বুধবার (৩০ মার্চ) ভোরে গােপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন কর্তৃক টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম আমিনুল সাজ্জাদের নেতৃত্বে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মায়ানমার সীমানা হতে বাংলাদেশর সীমানায় একটি কাঠের নৌকাকে প্রবেশ করতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে
কোস্টগার্ড সদস্যগণ নৌকাটিকে থামার সংকেত দিলে নৌকাটি না থেমে দ্রুত মায়ানমারের সীমান্তের দিকে পালিয়ে যাওয়ার সময় নৌকা থেকে সাদা রংয়ের একটি বস্তা সমুদ্রে ফেলে দেয়। পরে বস্তাটি তল্লাশি করে পরিত্যাক্ত অবস্থায় ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরো জানান,জব্দকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *