বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজার কারাগারে হাজতির মৃত্যু

কক্সবাজার জেলা কারাগারে মোহাম্মদ আলী নামে এক মাদক মামলার হাজতির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনার পথে মারা যান তিনি।

জেলা সদর হাসপাতালে নেয়ার পর সকাল ১০টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের চিকিৎসক। কক্সবাজার জেল সুপার মোহাম্মদ নেছার আলম জানান, মোহাম্মদ আলী কারাভ্যন্তরে বুকের ব্যথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুতই তাকে কারা হাসপালে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসারত অবস্থাই সহকারি সার্জনের পরামর্শে দ্রুত জেলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান। মৃত হাজতি মোহাম্মদ আলী চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার চুনতি গ্রামের মৃত নজির আহম্মদের ছেলে।

তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গত ৯ ডিসেম্বর কক্সবাজার কারাগারে আসেন তিনি। কক্সবাজার জেলা কারাগারের ডেপুটি জেলার মো. মনির হোসেন জানান, সকল আইনগত প্রক্রিয়া শেষে গতকাল শনিবার বিকাল ৫টার সময় মৃত হাজতির লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *